বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার

বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার

বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রংপুরের পীরগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাড়ির পাশের পুকুর পাড়ে বসে ছিল। এ সময় পার্শ্ববর্তী নুরে সালাম মিয়ার ছেলে আজম মিয়া, একই গ্রামের আজিজুল হকের ছেলে ডিজু মিয়া ও মিলকী গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শাহাদত পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে তারা ওই কিশোরীকে ধর্ষণ করেন।

 

 

পরে স্বজনরা তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর কাঁদতে কাঁদতে ওই কিশোরী বাড়ি ফিরে তার বাবা-মাকে ইঙ্গিতে ধর্ষণের কথা বলে।

 

 

পরে খবর পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিলকী ও মাইকড়গ্রামের প্রায় ১৫ জন যুবককে আটক করেন। আটককৃত যুবকদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হলে ধর্ষিতা প্রতিবন্ধী তিনজনকে শনাক্ত করেন। পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 

 

রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান বলেন, ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD