বর্ষবরণে বিনোদন কেন্দ্রেগুলোতে মানুষের ঢল Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বর্ষবরণে বিনোদন কেন্দ্রেগুলোতে মানুষের ঢল

বর্ষবরণে বিনোদন কেন্দ্রেগুলোতে মানুষের ঢল




নিজস্ব প্রতিবেদক:বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরে আনন্দ উদযাপন করতে বরিশালের বিনোদন কেন্দ্রেগুলোতে সব বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।কেউ পরিবার নিয়ে, কেউ স্বজন, কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়িয়েছেন বরিশালের প্লানেট পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, শহীদ কাঞ্চন পার্ক, গ্রীন সিটি পার্ক, গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দান এবং কীর্তনখোলা নদী তীরবর্তী বেড়ি বাঁধের মনোরম পরিবেশে।এ সব কেন্দ্রে সারা বছর মানুষের আনাগোনা থাকলেও পহেলা বৈশাখে জনস্রোত নামে।

জীবন-জীবিকার জন্য যারা সারা বছর দূর-দূরান্তে থাকেন, পহেলা বৈশাখের ছুটিতে বাড়িতে এসে স্বজনদের নিয়ে বিনোদন কেন্দ্রে কিছুটা অবসর কাটাতে আসেন। তারা নদীর তীরে কিংবা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।

প্লানেট পার্কের একাধিক দর্শনার্থী জানান, বিভিন্ন উৎসবে এ পার্কে ভিড় জমে। পার্কে বেড়ানো ছাড়াও বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন শিশুসহ সব বয়সের মানুষ। আগামী দুই/তিন দিন এই ভিড় থাকবে বলে জানান তিনি।নলছিটি থেকে মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসা মিজানুর রহমান জানান, পরিবার-আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাতে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। দুপুর থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন নগরবাসী।এদিকে নগরবাসীকে নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রসহ শহরে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD