বরিশালের সুমন নারায়ণগঞ্জে গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের সুমন নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বরিশালের সুমন নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বরিশালের সুমন নারায়ণগঞ্জে গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে রোহিঙ্গা নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

 

বুধবার বিকালে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিন রঘুনাথপুর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তাররা হলেন, মো. সুমন (৩২) এবং নুর তাজ (১৮)। সুমনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাসুদিপাড়া। ঢাকার মতিঝিল এলাকায় এক ট্রাভেল এজেন্সিতে চাকরির পাশাপাশি পাসপোর্ট, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির দালালি করে থাকে। আর রোহিঙ্গা নারী নুর তাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগে বসবাস করে আসছেন।

 

 

তাদের কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ, একটি পাসপোর্টের আবেদন ফরম এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বরিশালের সুমন নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নুর তাজ কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে তার সহযোগী পাসপোর্টের দালাল সুমনের সহায়তায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরির আবেদন করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD