বরিশালের সংকট নিয়ে উদ্বেগে এবি পার্টি Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালের সংকট নিয়ে উদ্বেগে এবি পার্টি

বরিশালের সংকট নিয়ে উদ্বেগে এবি পার্টি




এইচ.এম হেলাল : বরিশালে এক সংবাদ সম্মেলনে ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ বক্তব্য দেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, তা একটি গ্রহণযোগ্য উদ্যোগ। আমরা আগে থেকেই বলে আসছি, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তিনি যে ন্যূনতম সংস্কারের কথা বলেছেন, সেটি একটি পরিপক্ব রাজনৈতিক চিন্তার প্রকাশ। এভাবে সংস্কার রেখে গেলে ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং স্থায়িত্ব আসবে। এবি পার্টি প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।”

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য লন্ডন বৈঠক প্রসঙ্গে বলেন, “রাজনৈতিক দলই সরকার গঠনের প্রধান অংশীজন। তাই ঐক্যমতের ভিত্তিতে কাজ করা হলে তা দীর্ঘস্থায়ী ও টেকসই হবে। এই বৈঠক জাতীয় রাজনীতিতে সমঝোতার একটি দরজা খুলে দিতে পারে।”

তিনি বিচার প্রক্রিয়া নিয়েও মত প্রকাশ করে বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান। সম্প্রতি একটি চার্জশিট ট্রাইব্যুনালে দাখিল হয়েছে। আমরা চাই, এই বিচার প্রক্রিয়া যেন সর্বজনগ্রাহ্য হয়। তবে এর মান ও গ্রহণযোগ্যতা নিয়েও যেন কোনো প্রশ্ন না ওঠে। এই বিচারে কোনো আপোষ করা যাবে না।”

এ সময় ব্যারিস্টার ফুয়াদ বরিশালের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বরিশালে নাগরিক সুবিধার ঘাটতি, সড়ক সমস্যা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর ও জেলা এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের জন্য সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD