বরিশালের মান্নান জামালপুরে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের মান্নান জামালপুরে গ্রেফতার

বরিশালের মান্নান জামালপুরে গ্রেফতার

বরিশালের মান্নান জামালপুরে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০০টি ইয়াবাবড়িসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ৯ জুলাই বৃহস্পতিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হয়।

 

 

মাদক কারবারিরা হলো বরিশাল জেলার হিজলা উপজেলার কাউনিয়া গ্রামের মো. আব্দুর রউফ সিকদারের ছেলে আব্দুল মান্নান ( ৪০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী কল্পনা আক্তার (২৫)। তারা দুইজনই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাস করে আসছিল।

বরিশালের মান্নান জামালপুরে গ্রেফতার

 

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ও তার স্ত্রী কল্পনা আক্তার আন্তজেলা মাদক কারবারির সদস্য। দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি ব্যবসা করে আসছে। ৯ জুলাই সকালে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে আসে সরিষাবাড়ীতে। জেলার গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে অভিযান চালায় বাউসি পপুলার মোড়ে। এ সময় ইয়াবা ক্রয় বিক্রির সময় হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করলে আব্দুল মান্নানের কাছ থেকে ৫০০ ও তার স্ত্রীর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

 

মামলার তদন্তকারি জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি দম্পতিকে ৭০০টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ৯ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয় ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD