বরিশালে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশালে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক




নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। আজ শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতর নাম মো. তুহিন রানা ওরফে বাবু (২০)। সে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কামদেবপুর এলাকার বাসিন্দা মো. ফারুক আলমের পুত্র।আজ দুপুরে র‌্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দক্ষিণ রুপাতলী হাওলাদার বাড়ি সড়কে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. তুহিন রানা ওরফে বাবু দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫১ হাজার টাকা উদ্ধার করেন তারা। এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD