বরিশালে দুই সহযোগিসহ ইয়াবা রাসেল গ্রেফতার, ইয়াবা উদ্ধার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে দুই সহযোগিসহ ইয়াবা রাসেল গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বরিশালে দুই সহযোগিসহ ইয়াবা রাসেল গ্রেফতার, ইয়াবা উদ্ধার




নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর পলাশপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ইয়াবা রাসেলকে দুই সহযোগি গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ৭নং পলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত অপর দুই সহযোগি হলেন রিপন ও আরিফ।
থানা সূত্রে জানা গেছে, পলাশপুর এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই জসিম, এসআই শম্ভু, এএসআই সাইফুল, এএসআই ফিরোজ, এএসআই জসিম, এএসআই হালিম সেখানে অভিযান চালান। রাতে অভিযান চালিয়ে পলাশপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ইয়াবা রাসেলকে দুই সহযোগি গ্রেফতার করেন তারা। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রাসেল ওই এলাকার আঃ সালামের পুত্র। অপর দুই সহযোগি হলো মাদক ব্যবসায়ী রিপন ও আরিফ।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাসেল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৩)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD