বরিশালসহ জেলা পরিষদের ২০ সদস্যের শপথ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালসহ জেলা পরিষদের ২০ সদস্যের শপথ

বরিশালসহ জেলা পরিষদের ২০ সদস্যের শপথ




অনলাইন ডেস্ক: দেশের ১৭ জেলা পরিষদের ২০ জন নবনির্বাচিত সদস্য শপথ নিয়েছেন।রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ শপথগ্রহণ হয়।

ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, সুনামগঞ্জ, নড়াইল, বরিশাল, মেহেরপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কুড়িগ্রাম, ঢাকা ও দিনাজপুর জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ১৫ সদস্যের পদত্যাগের কারণে এবং বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, মাগুড়া ও বগুড়া জেলা পরিষদের ৫ সদস্যের মৃত্যুতে পদগুলো শূন্য হয়েছিল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যগণকে অভিনন্দন জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

জেলা পরিষদের ২০ জনের শপথ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামকেও শপথবাক্য পাঠ করান মন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD