বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা




আগৈলঝাড়া প্রতিনিধি ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ও বর্তমান সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহের জন্য নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংসদের আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাড়িতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহান আরা বেগম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সমন্ময়ক আবু সালেহ লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ করেন। এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ পুনরায় তাকে জনগনের সেবা করার জন্য মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন। আজ রবিবার আওয়ামী লীগ কার্যালয় থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সবশেষে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD