বরিশাল কলেজে রেডক্রিসেন্টের মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষন প্রদান Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কলেজে রেডক্রিসেন্টের মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষন প্রদান

বরিশাল কলেজে রেডক্রিসেন্টের মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষন প্রদান




নাইম ইসলাম, বরিশাল থেকেঃআত্মমানবতার সেবায় রেড ক্রিসেন্ট এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বরিশাল ইউনিটের আওতাধীন সরকারি বরিশাল কলেজ শাখায় সহ শিক্ষা কার্যক্রমের আওতায় “রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

১৭ই জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে ১৯ জানুয়ারি (শনিবার) পর্যন্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণে সরকারি বরিশাল কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস, নীতিমালা, অান্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিট এর যুব রেডক্রিসেন্ট সরকারি বরিশাল কলেজের আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন সরকারি বরিশাল কলেজের উপাধাক্ষ্য প্রফেসর পরিমল বনিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান লতিফা আখতার, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোঃ জামাল হাওলাদার প্রমুখ।

 

প্রশিক্ষণের শেষ পর্বে মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারী সদস্যদের মধ্য থেকে তিন জন বিজয়ী নির্ধারন করা হয় ও সবাইকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

 

 

প্রশিক্ষণ শেষে অতিথিরা যুব সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং তাদের এ প্রশিক্ষণের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

 

পরিশেষে, ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রশিক্ষণের সকল কার্যক্রমে সহযোগিতা করায় বরিশাল ইউনিটের প্রশিক্ষক কে.এম.মেহেদী হাসান বাপ্পী, সানজিদা আক্তার ইলমা, আশিকুল আলম আবিরসহ ইউনিটের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান যুব রেডক্রিসেন্ট,সরকারি বরিশাল কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পার্থ রায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD