ফ্রেন্ডস ফর লাইফের সমঝোতা চুক্তি,রাহাত আনোয়ার হাসপাতালের সঙ্গে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফ্রেন্ডস ফর লাইফের সমঝোতা চুক্তি,রাহাত আনোয়ার হাসপাতালের সঙ্গে

ফ্রেন্ডস ফর লাইফের সমঝোতা চুক্তি,রাহাত আনোয়ার হাসপাতালের সঙ্গে




স্টাফ রিপোর্টার:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় গ্রুপ ফ্রেন্ডস ফর লাইফের সঙ্গে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ফ্রেন্ডস ফর লাইফের সকল ডিসকাউন্ট কার্ড হোল্ডার আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ প্রতিষ্ঠান থেকে গ্রুপের সদস্যরা বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

 

রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে পরিচালক (হাসপাতাল ব্যবস্থাপনা) ডা. এস এম ইকবালুর রহমান এবং ফ্রেন্ডস ফর লাইফ গ্রুপ এর পক্ষে গ্রুপের এডমিন মামুনুর রশীদ নোমানী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাহাত আনোয়ার হাসপাতালের এডমিন শিবলু সাদিক এবং ফ্রেন্ডস ফর লাইফ গ্রুপের মডারেটর শোভন সাহা,সদস্য আমির সোহেল মল্লিক, সালাহউদ্দিন ওয়াসিম,সোহেল রানা,শোয়েব খান প্রমুখ।

 

২৮ ফেব্রুয়ারি ‘১৯ রাহাত আনোয়ার হাসপাতালে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রেন্ডস ফর লাইফ গ্রুপ বরিশালের সদস্যদের দৈনন্দিন কেনা-কাটার জন্য আকর্ষনীয় ডিসকাউন্ট কার্ড দিচ্ছে । শুধু ব্যাংকের ক্রেডিট কার্ডধারী লোকজন বিভিন্ন কেনা-কাটায় ডিসকাউন্ট পায় এই চিন্তাধারা থেকেই ফ্রেন্ডস ফর লাইফের এই উদ্যোগ। সকল ধরনের প্রায় শতাধিক প্রতিষ্ঠান থেকে ফ্রেন্ডস ফর লাইফ এর সদস্যরা ডিসকান্ট কার্ডের বিপরীতে ডিসকাউন্ট পাবে।

রাহাত আনোয়ার হাসপাতাল ফ্রেন্ডস ফর লাইফ এর ডিসকাউন্ড কার্ড হোল্ডারদেরকে আউটডোর চিকিৎসাপত্র ফ্রি,প্যাথলজি টেস্টে ২০%, ইমেজিং ও রেডিওলজি টেস্টে ২০%, ভর্তি অপারেশন রোগীর ক্ষেত্রে ৫% এবং দেশি ঔষধে ৫% ডিসকাউন্ট,ওটি ও পোস্ট অপারেটিভ চার্জ ২০%,বেড ১০% দিবে বলে ঘোষনা দিয়েছেন।

ফ্রেন্ডস ফর লাইফের এডমিন,মডারেটর ও সদস্যদের এ সুযোগ প্রদান করায় রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ফ্রেন্ডস ফর লাইফ পরিবার।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD