ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এমরান হোসেন গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এমরান হোসেন গ্রেফতার

ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এমরান হোসেন গ্রেফতার

ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এমরান হোসেন গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনসিডিলসহ এমরান হোসেন সরকার (২৭) নামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।

 

 

আটক ছাত্রলীগ নেতা এমরান হোসেন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা।

ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এমরান হোসেন গ্রেফতার

 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, গত রোববার রাতে মাদক পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে এমরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার আরও এক সহযোগী পালিয়ে যায়।

 

 

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক আইনে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, এমরান ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করেছে। দ্রুতই আমরা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD