প্রতিপক্ষকে অস্ত্র দেখাল চেয়ারম্যানের ভাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতিপক্ষকে অস্ত্র দেখাল চেয়ারম্যানের ভাই

প্রতিপক্ষকে অস্ত্র দেখাল চেয়ারম্যানের ভাই

প্রতিপক্ষকে অস্ত্র দেখাল চেয়ারম্যানের ভাই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে পুলিশের সামনে শর্টগান দেখিয়ে প্রতিপক্ষকে হুমকি প্রদান করেছেন এক ইউপি চেয়ারম্যানের ভাই।
আজ দুপুর ২টার দিকে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীর বক্তৃতাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজের লাইসেন্সকৃত শর্টগান প্রদর্শন করে হুমকি প্রদান করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলামের ভাই নজরুল ইসলাম মাহি।

 

প্রতক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম সমর্থিত শাহজালাল প্যানেল ও মোয়াজ্জেম হোসেন প্যানেলের সাথে কাউন্সিলর নিয়ে উত্তেজনা চলে আসছিল।

 

শনিবার সম্মেলনে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম চৌধুরী তার বক্তৃতায় বর্তমান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালালের গত ১৫ আগস্টের নৌ-ভ্রমণ নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় শাহজালাল মাইকের কাছে গিয়ে নুরুল আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ করলে বাগবিতণ্ডা ও হট্টোগোল শুরু হয়।

 

এক পর্যায়ে শাহজালালের পক্ষ নিয়ে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন শর্টগান এনে আজিজুল ইসলামের ভাই নজরুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় নজরুল ইসলাম মঞ্চের পাশে দাঁড়িয়ে শর্টগান প্রদর্শন করে প্রতিপক্ষের লোকজনকে হুমকি প্রদান করেন। নজরুল ইসলামের পাশে মঞ্চের উপর দাঁড়িয়ে ছিলেন শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া।

 

এমন ঘটনায় উপস্থিত কাউন্সিলর ও নেতা কর্মীদের মধ্যে আকঙ্ক ছড়িয়ে পরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সম্মেলনের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করা হয়।

 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বলেন, হট্টগোল হয়েছিল। পুলিশ পরিস্থিতি শান্ত করার পর সেখানে নির্বাচন চলছে। অস্ত্র প্রদর্শনের ব্যাপারে কেউ কোনো জিডি বা সাধারণ ডায়েরি করেনি।সুত্র,কালের কন্ঠ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD