প্রকাশিত হলো বরিশালের সন্তান আলিফের কন্ঠে গাওয়া সংগীত "যদি কখনো" Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রকাশিত হলো বরিশালের সন্তান আলিফের কন্ঠে গাওয়া সংগীত “যদি কখনো”

প্রকাশিত হলো বরিশালের সন্তান আলিফের কন্ঠে গাওয়া সংগীত “যদি কখনো”




অনলাইন ডেস্ক: খুব ছোটবেলা থেকেই সংগীত নিয়ে ব্যাপক উৎসাহ ছিলো এই নবীন কন্ঠ শিল্পীর। গান লিখতে এবং গাইতে খুব ভালোবাসা নিয়েই তার সূচনা শুরু। মিডিয়া অঙ্গনে আলিফের প্রথম সূচনা হয়েছিল শর্টফিল্ম “প্রাশ্চিত্ত” নাটকের মাধ্যমে এর পরে তিনি “স্পেশাল বড় ভাই”, “দূর থেকে ভালোবাসবো” সহ বেশ কিছু শর্টফিল্ম নাটকে কাজ করে অল্প কিছু দিনের মধ্যেই বেশ প্রশংসিত ও পরিচিতি লাভ করেন। শর্টফিল্ম এর পাশাপাশি মডেলিং ও করতেন তিনি।

 

তার অভিনীত শর্টফিল্ম প্রচারিত হয়েছিল বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। কিন্তু স্বপ্ন পুরনের খুব কাছাকাছি যাওয়ার আগেই তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। এরপর তিনি তার ইউটিউব চ্যানেলটি ফেরত পাওয়ার জন্য অনেকের কাছে সাহায্য চেয়েছিল তবে কেউ তার বিপদের সময় পাশে ছিলনা। সাহায্যের জন্য যার কাছেই গিয়েছেন সবারই একই কথা ভাইয়া টাকা লাগবে, টাকা ছাড়া কিছুই হবেনা। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের সন্তান আলিফ হোসেন ।

 

বরিশালের এই সন্তান ভবিষ্যতে আরো কাজ করতে চায় পূর্ণাঙ্গ অ্যালবামে । আলিফ বলেন, ভালোলাগা থেকে মিডিয়া অঙ্গনে কাজ করা শুরু যা এখন ভালোবাসায় পরিণীত হয়েছে। তাই আশাগুলো পূরণ হওয়াটাই শুধু এখন সময়ের ব্যাপার।

 

আলিফের “যদি কখনো” গানটি নিজে লেখেছেন এবং কণ্ঠ দিয়েছেন।আলিফ বলেন, সকলের কাছে আমি আমার এই গানটি বাস্তবতাকে সঙ্গী করে লিখেছি, আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবাই শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কাজ উপহার দিতে পারি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD