পুত্রবধূকে কোপাল শাশুড়ি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুত্রবধূকে কোপাল শাশুড়ি

পুত্রবধূকে কোপাল শাশুড়ি

পুত্রবধূকে কোপাল শাশুড়ি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নরসিংদীর রায়পুরায় রাতভর ঝগড়ার পর সাতসকালে পুত্রবধূকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে শাশুড়ি। বুধবার উপজেলার তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাশুড়ির হামলার শিকার পুত্রবধূর নাম লিজা। অভিযুক্ত শাশুড়ির নাম মেহেরচাঁন।

 

 

স্থানীয় সূত্র জানায়, সংসারের ছোটোখাটো সমস্যা নিয়ে মঙ্গলবার রাতভর শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে তুমুল ঝগড়া হয়। এরই জেরে বুধবার সকাল ৭টার দিকে শাশুড়ি দা নিয়ে পুত্রবধূ লিজার ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপে লিজার মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। আহত লিজাকে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আহত পুত্রবধূর স্বজনদের এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD