পিরোজপুরে টেবিলে খাবার রেখে পালাল বরযাত্রী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে টেবিলে খাবার রেখে পালাল বরযাত্রী!

পিরোজপুরে টেবিলে খাবার রেখে পালাল বরযাত্রী!

পিরোজপুরে টেবিলে খাবার রেখে পালাল বরযাত্রী!




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাল্যবিয়ের আয়োজনে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। এ সময় বরযাত্রীরা টেবিলে খাবার ফেলে পালিয়ে যায়। আজ শুক্রবার দুপুরে উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার নামে প্রবাসী এক তরুণের সঙ্গে বেতমোড় ইউনিয়নের রাজপাপড়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। প্রবাসী ওই বরের সঙ্গে মোবাইলে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা। পুলিশ গোপনে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এসময় বরযাত্রীদের খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। পুলিশ দেখে বর পক্ষের লোকজন টেবিলে খাবার ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

 

এ সময় কনে পক্ষের কাছ থেকে ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হলে এ বিয়ে দিবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেয় পুলিশ।

 

 

মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্মসনদ অনুযায়ী স্কুল পড়ুয়া ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এ বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD