পিতার প্রেমিকাকে পেটাল ছেলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিতার প্রেমিকাকে পেটাল ছেলে

পিতার প্রেমিকাকে পেটাল ছেলে




অনলাইন ডেস্ক।।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে স্বামী-সন্তান ফেলে পরকীয়া প্রেমিক মুকুলের বাড়িতে অবস্থান নিয়েছেন শ্যামলী খাতুন নামে এক গৃহবধূ। এতে মুকুলের কোনো আপত্তি না থাকলেও বাধ সাধে তার ছেলে হাসানের।সোমবার হাসান তার বাবার প্রেমিকা শ্যামলী খাতুনকে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে পুলিশ দুপুরে মুকুল (৩৫) ও তার ছেলে হাসান আলীকে (১৬) আটক করে। প্রেমিক মুকুল উপজেলার কলবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আসান আলী ও দামুড়হুদা উপজেলার কলবাড়ি গ্রামের মুকুলের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সখ্য ছিল। আসানের বাড়িতে নিয়মিত যাতায়াতের সুবাদে তার স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে মুকুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

এরই জেরে শ্যামলী খাতুন চারদিন ধরে স্বামী-সন্তান ফেলে বিয়ের দাবিতে মুকুলের বাড়িতে অবস্থান নেয়। এতে মুকুলের কোনো আপত্তি না থাকলেও বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি তার স্ত্রী ও ছেলে হাসান আলী। শ্যামলীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে হাসান আলী।

দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মুকুল ও তার ছেলে হাসানকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD