পাথরঘাটায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন,মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন,মামলা

পাথরঘাটায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন,মামলা




থানা প্রতিনিধি: বরগুনার জেলার বামনা উপজেলার বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল এক ছাত্রী। এ সময় ধর্ষণের শিকার হয় ওই মাদরাসা ছাত্রী।এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে ।অভিযুক্তরা হলো, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আবু মিয়ার ছেলে জাকারিয়া (২০), জাকারিয়ার দুলাভাই মাহবুব (৩২) ও সবুজ (২৪) সহ অজ্ঞাত দুইজন।

এ ঘটনায় মামলায় ওই মাদরাসা ছাত্রী উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকালে বরগুনার বামনা উপজেলার বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল ছাত্রী। পথিমধ্যে পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকার জাকারিয়া ও তার দুই দুলাভাই মাহবুব এবং সবুজ ছাত্রীকে অপহরণ করে পাথরঘাটায় নিয়ে যায়।

পরে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্থানীয় একজন মৌলভীর মাধ্যমে তাকে বিয়ে করে জাকারিয়া। বিয়ের কাজ শেষে যে যার মতো করে চলে যায়। পরেরদিন ১২ এপ্রিল রাতে ছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করতে যায় জাকারিয়া। এতে বাধা দেয় ছাত্রী। এ সময় জাকারিয়া জোরপূর্বক ছাত্রীর সঙ্গে মেলামেশা করতে চাইলে চিৎকার দেয় ছাত্রী। তার চিৎকার শুনে জাকারিয়ার দুলাভাই মাহবুব এবং সবুজ ও অজ্ঞাত আরও দুই যুবক ছাত্রীর ঘরে প্রবেশ করে।

পরে তার দুই দুলাভাই মাহবুব এবং সবুজ ছাত্রীর হাত-পা চেপে ধরে। ওই সময় ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে জাকারিয়া। সেই সঙ্গে ধর্ষণের দৃশ্য জাকারিয়ার মোবাইলে ধারণ করে ঘরে অবস্থান করা অজ্ঞাত এক যুবক। পারে গত ১৩ এপ্রিল জাকারিয়ার বাড়ি থেকে ওই ছাত্রীর দুলাভাই দুলাল তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

জানাগেছে, এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণ মামলা করে ছাত্রী। পাশাপাশি বরগুনা জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার বলেন, ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD