পাটক্ষেত থেকে এক নিখোঁজ গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাটক্ষেত থেকে এক নিখোঁজ গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার

পাটক্ষেত থেকে এক নিখোঁজ গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার

ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় পাটক্ষেত থেকে হামিদা বেগম (৫০) নামে এক নিখোঁজ গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামে পাটক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হামিদা বেগম উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রিজু মাতুব্বরের স্ত্রী। এলাকা সূত্রে জানা গেছে, গৃহবধূ হামিদা বেগম মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর গড়িয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।

তাকে অনেক খোঁজাখুঁজি শেষে মঙ্গলবার সন্ধ্যায় পাটক্ষেতের মধ্যে হামিদার পা বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ হামিদার মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বামী মো. রিজু মাতুব্বর বলেন, আমার স্ত্রীকে হত্যা করে পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে। আমি মামলা করার প্রস্তুতি নিয়েছি। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে আমরা নিহত হামিদার মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসলে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD