পাওনা টাকা চাওয়ায় ভোলায় চাচার হাতে ভাতিজা খুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাওনা টাকা চাওয়ায় ভোলায় চাচার হাতে ভাতিজা খুন

পাওনা টাকা চাওয়ায় ভোলায় চাচার হাতে ভাতিজা খুন




ভোলা প্রতিনিধি॥   ভোলায় পাওনা টাকা চাওয়ায় আপন চাচার হাতে মো. মনির (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মনির ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মো. নাছির আহম্মেদের ছেলে। এ ঘটনায় পুলিশ শনিবার (৭ সেপ্টেম্বর) রোকেয়া বেগম নামে একজনকে আটক করেছে।

নিহতের পিতা মো. নাছির আহম্মেদ জানান, গত এক বছর আগে আমার ছেলে মনিরের কাছ থেকে আমারই বড় ভাই (নিহতের চাচা) সেলিম ৪০ হাজার টাকা ধার নেয়।টাকা নেওয়ার সময় সেলিম এক মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিবে বলে।কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সে টাকা ফিরত দেয়নি সেলিম।টাকা চাইতে গিয়ে আমার ছেলের সাথে সেলিমের কয়েকবার বাকবিতণ্ডা হয়।বেশ কয়েকবার স্থানীয় পর্যায়ে সালিশও হয়।কিন্তু সেলিম টাকা ফেরত দেয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সেলিমের সাথে মনিরের রাস্তায় দেখা হলে টাকা ফেরত চায় সে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম ও তার ছেলে সাইফুল এবং সবুজসহ অজ্ঞাত ৫-৬ জন মিলে দেশীয় অস্ত্র ও রড দিয়ে মনিরকে মারধর করে। এসময় মনিরের ডাকচিৎকারে তার স্ত্রী আসমা বেগম ও পরিবারের লোকজন ছুটে আসলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা।

পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগীর মিঞা জানান, এ ঘটনায় নিহতের পিতা নাছির আহমেদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD