পাঁচ দিনের রিমান্ডে মিন্নি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাঁচ দিনের রিমান্ডে মিন্নি

পাঁচ দিনের রিমান্ডে মিন্নি




বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় স্বামী রিফাত শরিফ হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ জুলাই) দুপুরে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ (বুধবার) বিকেলে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে তাকে তার মাইঠা এলাকার বাসা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও সে সময় তার সাথে ছিলেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সারারাত মিন্নিকে কোথায় রাখা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান হোসেন জানান, আইনগত নিয়মকানুন মেনেই মিন্নিকে যথাস্থানে রাখা হয়েছে। আজ দুপুরের পর যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য মঙ্গলবার সকাল ১০টার দিকে মিন্নিকে তার সদর উপজেলার দক্ষিণ মাইঠা এলাকার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনসে আনা হয়। দিনব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে এবং এর আগেও দীর্ঘ সময় যাবৎ প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডের সাথে মিন্নির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাই মামলার মূল রহস্য উদ্‌ঘাটন এবং সুষ্ঠু তদন্তের জন্য আয়শা সিদ্দিকা মিন্নিকে রাত ৯টায় গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD