পলাশপুরে যুবককে পিটিয়েছে দেনাদার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পলাশপুরে যুবককে পিটিয়েছে দেনাদার

পলাশপুরে যুবককে পিটিয়েছে দেনাদার




নিজস্ব প্রতিবেদক ॥ মাত্র দুইশ টাকার জন্য কাঁচামাল ব্যবসায়ী রাসেদ বেপারীকে (৩০) পিটিয়েছে প্রতিপক্ষরা। এতে আহত ও্ই ব্যবসায়ী শেবাচিম হাসপাতালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর ৫নং ওয়ার্ডস্থ পলাশপুর সিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার যুবক ওই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।আহতের স্বজনরা জানায়, সম্প্রতি রাসেদ এর কাছ থেকে দুইশ টাকা ধার নেয় প্রতিবেশী জুয়েল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা হলে রাসেদ তার পাওনা ২শ টাকা জুয়েলের কাছে ফেরৎ চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা তাদের নিবৃত করে।

এর কিছুক্ষন পরেই জুয়েল, তার ভাই রুবেল সিকদার, রিপন সিকদার ও দুই ভায়ের স্ত্রী এবং বাবা-মাকে সাথে নিয়ে রাসেদ এর ঘরে হামলা চালায়। এসময় তারা লাঠি-সোটা দিয়ে রাসেদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পাশাপাশি ভাংচুর করে তাদের ঘরের মালামাল। খবর পেয়ে কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সত্তার সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে হামলায় রাসেদের একটি হাত ভেঙে গেছে। প্রচন্ড আঘাতের কারনে মাথায় রক্তাক্ত জখম হয়েছে। পরে পরিবারের লোকজন তাকে ওই অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD