পরিত্যক্তা এক নারীর ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা এএসআই Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিত্যক্তা এক নারীর ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা এএসআই

পরিত্যক্তা এক নারীর ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা এএসআই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর পবায় স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন নগর পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। খবর পেয়ে রাতেই গিয়ে হেফাজতে নেয় থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার তরফ পারিলায় এ ঘটনা ঘটে। ওই রাতেই তাকে থানা থেকে সরিয়ে নগর পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই এসএসআই হলেন- রাসেল আলী। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রায়ই স্বামী পরিত্যক্তা ওই নারীর বাড়িতে গভীর রাতে গিয়ে উঠতেন এএসআই রাসেল। রাত্রিযাপনের পর সকালে সেখান থেকে বেরিয়ে আসতেন। সম্প্রতি তাদের ব্যক্তিগত এই সম্পর্ক টের পায় এলাকাবাসী। বৃহস্পতিবার রাতেও ওই নারীর ঘরে গিয়ে ওঠেন এএসআই। টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে এলাকাবাসী। অবরুদ্ধ করে খবর দেয়া হয় থানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার করে আনার পর রাতে ১টার দিকে এএসআই রাসেলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ওই নারী বা তার পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থাও নেবে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD