পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে দারোয়ানের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন চার লাখের বেশি শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আজ




পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে দারোয়ানের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে দারোয়ানের মরদেহ উদ্ধার




অনলাইন ডেস্ক:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘায় অবস্থিত গ্রামের বাড়িতে দারোয়ানের দায়িত্ব পালনরত মফিজ উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।শুক্রবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঘায় নিজের আম বাগান থেকে মফিজ উদ্দিনের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার বাড়ি বাঘার আড়ানী পৌর বাজারের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়।জানাযায়,প্রতিমন্ত্রী গ্রামের বাড়িতে থাকার সময়টুকুতেই মূলত তিনি ওই দায়িত্বে থাকতেন।আর প্রতিমন্ত্রী ঢাকায় চলে গেলে মফিজ উদ্দিন রাজশাহী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,সকাল ৯টার দিকে নিজের আম বাগান দেখতে বাড়ি থেকে রেব হন মফিজ।

পরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ দিয়াড়পাড়া গ্রামের আম বাগান থেকে লাশটি উদ্ধার করে।মফিজ উদ্দিনের স্ত্রীর ভাষ্যমতে,মফিজ তিনদিন আগে রাজশাহী থেকে বাড়িতে আসেন।তিনি আজ আবার রাজশাহীতে ফিরে যাওয়ার কথা ছিল।রাজশাহী যাওয়ার আগে তিনি আম বাগান দেখতে বের হয়েছিলেন।কিন্তু তিনি আর জীবিত ফেরেননি।এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন,খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মফিজের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে তার মৃত্যুর রহস্য জানা যায়নি।এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।তার মৃত্যুর রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD