পরকীয়া: সাবেক মেম্বারকে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরকীয়া: সাবেক মেম্বারকে হত্যা

পরকীয়া: সাবেক মেম্বারকে হত্যা

পরকীয়া: সাবেক মেম্বারকে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল খালেক (৫৫) নামে এক ইউপি সদস্যকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল খালেক উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি চকমেহেদী গ্রামের কেসমত আলীর ছেলে।

 

 

শনিবার বিকেলের দিকে ইউপি সদস্যর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষককে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

 

 

জানা গেছে, আব্দুল খালেক দুপুরের খাবার খেয়ে নিজের ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে পড়েন। এসময় ঘরের জানালা খোলা ছিল। এ সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম জানালা দিয়ে বিছানায় ঘুমানো আব্দুল খালেকের মাথায় শাবল দিয়ে কয়েকটি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে আব্দুল খালেক মারা যান।

 

 

স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের স্ত্রীর সাথে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করে উভয় পক্ষকের মধ্যে সমঝোতা করা হয়েছে। কিন্ত তারপরও রফিকুলের মনের ক্ষোভ শেষ হয়নি। এ ঘটনার জের ধরে রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে আব্দুল খালেককে খুন করেছে।

 

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এই খুনের নেপথ্যে নারী ঘটিত কোন বিষয় থাকতে পারে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কৃষককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD