পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট




অনলাইন ডেস্ক:  পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামূখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫ টি, চট্টগ্রাম ৫ টি, কক্সবাজার ৫ টি, সৈয়দপুর ৫ টি, সিলেট ২ টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১ টি করে ফ্লাইট পরিচালনা করছে।এদিকে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী সম্মানিত যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৯ টাকায়।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com.

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD