পথশিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পথশিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

পথশিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

পথশিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বুধবার (১৯ আগস্ট) জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

 

 

আটক দুলাল হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সে ঠাকুরগাঁও জেলা শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে। শিশুটি বর্তমানে পঞ্চগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

 

পুলিশ জানায়, দুলাল হোসেন জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে কাজ করে। গত ১৬ আগস্ট রাতে ওই শিশুটির সঙ্গে দুলালের পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় দুলাল তাকে তার ওয়ার্কসপে নিয়ে যায়। পরদিন গত ১৭ আগস্ট রাতে দুলাল তাকে জোরপূর্বক বলাৎকাার করে।

 

এ ঘটনার পরদিন ওই শিশুর দুঃসম্পর্কের মামা ও অটোভ্যান চালক মতিন লেদার ওয়ার্কশপের মালিক আনোয়ার হোসেনসহ স্থানীয় অনেককে বিষয়টি খুলে বলেন।

 

 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুলাল ওই শিশুটিকে মারপিট করে। পরে শিশুটি সেখান থেকে পালিয়ে পঞ্চগড় থানায় এসে ঘটনাটি খুলে বলে। পরে বলাৎকারের অভিযোগে পঞ্চগড় থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে দুলাল হোসেনে বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার পর বুধবার আসামি দুলালকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পাশাপাশি আসামি দুলালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD