পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে মিন্নি অনেকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে মিন্নি অনেকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে

পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে মিন্নি অনেকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে

পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে মিন্নি অনেকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় রায় দিয়েছে আদালত। এতে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায় দেয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিন্নি সম্পর্কে নানা তথ্য ভেসে বেড়াচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকেই মিন্নির বেপরোয়া জীবনযাপন শুরু হয়েছিল বলে দাবি এলাকাবাসীর। বাবা-মায়ের অধিক প্রশ্রয়ে আজকের এ পরিণতি।

 

 

এলাকাবাসী জানায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে মিন্নি অনেকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় নয়ন বন্ড ও রিফাত শরীফ ছিল তার শিকার। সেই প্রেম সূত্র থেকেই রিফাত শরীফকে হত্যা করে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা।

 

 

বুধবার দুপুরে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে বাকি চারজনকে খালাস দেয়া হয়েছে।

 

 

এর আগে, এ দিন সকাল ৯টায় বাবা মোজা‌ম্মেল হক কি‌শোরের সঙ্গে মিন্নি আদালত প্রাঙ্গণে আসেন। এরপর কারাগার থেকে আট আসামিকে আদালতে আনা হয়। রায়ের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২টা ৫০ মিনিটে মিন্নিকে আদালত থেকে ডিবি পুলিশের একটি কালো মাইক্রোবাসে কারাগারে নেয়া হয়। এর ১০ মিনিট পর পুলিশের প্রিজন ভ্যানে কারাগারে নেয়া হয় বাকি মৃত্যুদণ্ড-প্রাপ্তদের।

 

 

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়েন তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।

 

 

ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

 

 

চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।

 

 

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD