নৌ শ্রমিকদের খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নৌ শ্রমিকদের খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার

নৌ শ্রমিকদের খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার

নৌ শ্রমিকদের খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে খোরাকিভাতার দাবি মেনে নেয়ায় নৌযান শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

 

 

শ্রমিকদের খাদ্যভাতার বিষয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌযান শ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা। এটা অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা নৌযানে যে কাজ করেন সেখানে তাদের এই ভাতাটা ন্যায্য।

 

 

১১ দফা দাবি আদায়ে গত ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।

 

 

নৌযান শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি, পেনশন, সার্ভিস বুক, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সকল প্রকার শ্রমিক হয়রানি বন্ধ, মালিক কর্তৃক সকল নৌশ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১১ দফা দাবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD