নুসরাতকে কীভাবে পুড়িয়ে হত্যা করা হয় বর্ণনা দিলেন সহপাঠী মণি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নুসরাতকে কীভাবে পুড়িয়ে হত্যা করা হয় বর্ণনা দিলেন সহপাঠী মণি

নুসরাতকে কীভাবে পুড়িয়ে হত্যা করা হয় বর্ণনা দিলেন সহপাঠী মণি




অনলাইন ডেস্ক:ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কীভাবে পুড়িয়ে হত্যা করা হয় এর বর্ণনা দিলেন এ হত্যায় অংশ নেয়া তারই সহপাঠী কামরুন নাহার মণি।

আজ শুক্রবার এ মামলায় রিমান্ডে থাকা কামরুন নাহার মণিকে নিয়ে ঘটনাস্থল এবং বোরকার দোকান পরিদর্শন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা।

সেখানে নুসরাতকে কীভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়, তার বর্ণনা দেন কামরুন্নাহার মণি।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনীর পিবিআই পরিদর্শক মো. শাহ আলম জানান, শুক্রবার মণিকে নিয়ে পিবিআই কর্মকর্তারা মাদরাসা ভবনের ছাদ ও বোরকার দোকান পরিদর্শন করেন। মণির কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেখানে নুসরাতকে কিভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে তার বিবরণ দেন কামরুন নাহার মনি।

তিনি জানান, হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মণি বুধবার থেকে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

এদিকে, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পপি আদালতের কাছে স্বীকার করেছেন তিনি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ঘটনার দিন পপি নুসরাতকে ছাদে ডেকে নেয় এবং কিলিং মিশনে অংশ নেন৷

উল্লেখ্য গেল ৬ এপ্রিল মাদরাসায় পরীক্ষা দিতে গেলে কৌশলে তাকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান।

নুসরাতের পরিবারের অভিযোগ মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতের পরিবারের দায়ের করা যৌন নিপীড়নের মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষর লোকজন তার গায় আগুন দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD