নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক




ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ৩৫ জনকে এক বছরের জেল, ২০ জনকে ৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দিকে, বাকি চারজনের বয়স কম হওয়ায় কিশোর আইনে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনটি স্পিড বোট ও পাঁচটি নৌকা এবং চোরাই পথে বরিশাল পাচারকালে জব্দ করা হয়েছে প্রায় ৭০ মন ইলিশ।

 

 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে ভোলা সদরের মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ২৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

এছাড়া চরফ্যাশনের মেঘনা নদী থেকে আরও ৩২ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চরফ্যাশনের ১৬ জেলেকে ৮০ হাজার টাকা জরিমানা ও বাকিদের এক বছর করে জেল দেওয়া হয়। এ সময় ৩টি স্পিড বোট ও পাঁচটি নৌকা জব্দ করে দুই লাখ ৫৫ হাজার টাকা নিলাম করা হয়। এছাড়া ভোলা থেকে বরিশাল পাচার কালে আল আফসার নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ৭০ মণ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD