নির্বাচনের শঙ্কা কেটে গেলেও, ষড়যন্ত্র রয়ে গেছে: ফখরুল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনের শঙ্কা কেটে গেলেও, ষড়যন্ত্র রয়ে গেছে: ফখরুল

নির্বাচনের শঙ্কা কেটে গেলেও, ষড়যন্ত্র রয়ে গেছে: ফখরুল




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি সতর্ক করে বলেছেন, রাজনৈতিক অঙ্গনে এখনো ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ হয়নি। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু শ্রদ্ধা নিবেদন নয়, বরং চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও তারেক রহমানের আগমন রাজনীতির বহু জট খুলে দিয়েছে। তার প্রত্যাবর্তনের ফলে জাতীয় রাজনীতিতে ভারসাম্য ফিরে এসেছে এবং জাতীয়তাবাদী দর্শন নতুন শক্তি নিয়ে সামনে এসেছে।

তিনি আরও বলেন, জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী রাজনীতির কোনো বিকল্প নেই। তারেক রহমানের দেশে ফেরার পর দলের প্রতি জনগণের আস্থা ও সমর্থন বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

দেশের ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জন্য নতুন যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তা রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়ক হবে।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রান্ত ও ষড়যন্ত্র আগে থেকে নির্ধারণ করা যায় না। তবে তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে নির্বাচন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে।

আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমান রাজনৈতিকভাবে সর্বাধিক সফলতা অর্জন করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD