নির্বাচনে তথ্য গোপন করে প্রার্থী হলেন বিএনপি নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনে তথ্য গোপন করে প্রার্থী হলেন বিএনপি নেতা

নির্বাচনে তথ্য গোপন করে প্রার্থী হলেন বিএনপি নেতা

নির্বাচনে তথ্য গোপন করে প্রার্থী হলেন বিএনপি নেতা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে তথ্য গোপন করে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপি নেতা নুরুল আম্বিয়া চৌধুরী জামিল। তিনি বর্তমান কাউন্সিলর ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তবে নির্বাচনী হলফনামায় মাত্র পাঁচটি মামলার কথা উল্লেখ করেছেন জামিল। গোপন রেখেছেন মাদকসহ একাধিক মামলার তথ্য।

 

 

জামিল গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আখলাকুল আম্বিয়া চৌধুরীর ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক।

 

 

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি গোলাপগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর ৪৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন।

 

 

এর মধ্যে রয়েছেন নুরুল আম্বিয়া চৌধুরী জামিল। তিনি একাধিক মামলার আসামি। এর মধ্যে বেশিরভাগ মামলা বিচারাধীন এবং মাদকের এক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

 

 

জানা গেছে, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় করা মাদক মামলায় গত ফেব্রুয়ারিতে পুলিশের দেয়া চার্জশিটের ৫ নম্বর আসামি নুরুল আম্বিয়া চৌধুরী জামিল। চার্জশিটে তাকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় জামিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত।

 

 

এ ব্যাপারে সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, নির্বাচনী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার বিষয়টি প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে

 

এ বিষয়ে কিছু নিয়ম আছে। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখের পর আপিলের জন্য তিনদিনের সময় দেয়া হয়। এর ভেতরে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে নির্দিষ্ট নিয়মে জেলা প্রশাসনের আপিল বিভাগে অভিযোগ করতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD