নিজের জীবন দিয়ে ছেলেকে রক্ষা করলেন মা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিজের জীবন দিয়ে ছেলেকে রক্ষা করলেন মা

নিজের জীবন দিয়ে ছেলেকে রক্ষা করলেন মা




অনলাইন ডেস্ক:কুমিল্লায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে বৈশাখী পাল নামে এক নারী নিহত হয়েছেন। তবে নিজে জীবন দিলেও এই মা নিজের শিশু সন্তানের কোনো ক্ষতি হতে দেননি।বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।দুর্ঘটনায় আহত এক নারী জনান, বৈশাখী পালের শিশু সন্তানটি লেগুনার মধ্যে তার কোলেই ছিল। বাসটি যখন সামনে থেকে ধাক্কা দিচ্ছিল তখন নিশ্চিত দুর্ঘটনা বুঝে নিজের ১৪ মাসের ছেলেকে কোলের ভেতর জাপটে ধরেন তিনি। যে কারণে তার কোনো ক্ষতি হয়নি।বেঁচে যাওয়া ওই শিশুর নাম প্রেরণা চন্দ্র পাল। সে জেলার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মানিক চন্দ্র পালের ছেলে।ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কুমিল্লার মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের নামে একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়। তবে দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি ওই শিশুর।ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে এসেছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD