নবম শ্রেণির প্রশ্নপত্রে সানি লিওন ও মিয়া খলিফা ! ফেসবুকে সমালোচনার ঝড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নবম শ্রেণির প্রশ্নপত্রে সানি লিওন ও মিয়া খলিফা ! ফেসবুকে সমালোচনার ঝড়

নবম শ্রেণির প্রশ্নপত্রে সানি লিওন ও মিয়া খলিফা ! ফেসবুকে সমালোচনার ঝড়




অনলাইন ডেস্ক: রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে সমালোচনার ঝড়।প্রশ্নপত্রটি ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে সবার ফেসবুক ওয়ালে। তাতে মানুষ নানা ধরণের মতামত দিচ্ছেন।ভাইরাল ওই প্রশ্নপত্রের দুটি প্রশ্নের উত্তরের চারটি অপশনের একটিতে ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী এবং পর্ন তারকা সানি লিওন এবং লেবানিজ বংশোদ্ভুত পর্ন তারকা মিয়া খলিফার নাম দেওয়া হয়েছে।

প্রশ্নপত্রটির একটি প্রশ্ন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ প্রশ্নটির সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে রয়েছে ‘মিয়া কালিফা’।

আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত?’ (প্রশ্নপত্রে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই)। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম সানি লিয়ন।

মিয়া কালিফা (খলিফা) ও সানি লিয়ন দুজনই পর্ন তারকা। প্রথমজন এখনো কাজ করেন। অন্যজন সাবেক। তিনি এখন বলিউডের অভিনেত্রী।এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD