নদী খেলাে গরিবের ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদী খেলাে গরিবের ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চাল

নদী খেলাে গরিবের ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোট ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

 

চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চালগুলো কোন্ ডিলারের সেটি নিশ্চিত করে জানা যায়নি। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, ৪০০ বস্তা চালবোঝাই নৌকা ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটির ছাদের উপরসহ ভিতরে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

নৌকার মাঝি মোরশেদ মিয়া বলেন, নদীতে মোড় নিতে গিয়ে নৌকার ছাদের উপর থাকা বস্তাগুলো এক পাশে হেলে যাওয়ায় নৌকাটি ডুবে যায়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল নেয়া হয়। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD