নতুন শনাক্ত ৩০৯ জন, মৃত্যু হয়েছে ৯ জনের Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী




নতুন শনাক্ত ৩০৯ জন, মৃত্যু হয়েছে ৯ জনের

নতুন শনাক্ত ৩০৯ জন, মৃত্যু হয়েছে ৯ জনের




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছে ৩০৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৯৯৮ জনে। যা গতকালের (শুক্রবার, ২৪ এপ্রিল) তুলনায় ১৯৪ জন কম। গত ২৪ ঘণ্টা কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০ জনে। শুক্রবার (২৪ এপ্রিল) মারা যান ৪ জন।

শনিবার (২৫ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ২১ টি কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩, ৪২২ টি।

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত প্রায় ২৮ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫১ হাজার ছাড়িয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি বাড়িতে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে। যুক্তরাজ্যে বিধি নিষেধ না মানায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।

ফ্রান্সে ২৪ ঘন্টায় ৩৮৯, ইতালিতে ৪২০ এবং যুক্তরাজ্যে মারা গেছেন ৭৬৮ জন। ইতালিতে মারা গেছেন অন্তত দেড়শ চিকিৎসক। প্রতিবেশি দেশ ভারতের মৃতের সংখা ৭৮০। আক্রান্ত ২৪ হাজারের বেশি। পাকিস্তানে প্রাণহানি ছাড়িয়েছে আড়াইশো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD