নতুন নিয়মে চলবে গণপরিবহন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নতুন নিয়মে চলবে গণপরিবহন

নতুন নিয়মে চলবে গণপরিবহন

গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা, ( ছবি: সংগৃহীত)




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল ও যাত্রী ও পরিবহনকর্মীদের মাস্ক পড়াসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। সেদিন থেকেই শুরু হয় লঞ্চ ও ট্রেন চলাচল। ১ জুন থেকে বাস চলাচল শুরু হয়। গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। যাত্রী ও পরিবহনকর্মীদের মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও রয়েছে।

একই নির্দেশনা মেনে আগামী ৩০ জুন পর্যন্ত গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, অনুমোদিত অঞ্চলে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও বিমান চলাচল করতে পারবে। তবে সব সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তবে ৩০ জুনের পর গণপরিবহণ কোন নিয়মে চলবে, প্রজ্ঞাপনে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD