নগরীর ২৩ নং ওয়ার্ডের 'খালে ঝাপ ' দিতে পারে ব্রিজ ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর ২৩ নং ওয়ার্ডের ‘খালে ঝাপ ‘ দিতে পারে ব্রিজ !

নগরীর ২৩ নং ওয়ার্ডের ‘খালে ঝাপ ‘ দিতে পারে ব্রিজ !




স্টাফ রিপোর্টার:বরিশাল শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ এলাকা সাগরদী ঘরামীবাড়ি ব্রিজটি জনসাধারণ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে বন্ধ হয়ে গেছে ছোট বড় যানবাহন চলাচল। সাম্প্রতিকালে ব্রিজটির মাঝ বরাবর ফেটে কিছুটা ভেঙে পড়ে। ফলে ব্রিজটির ভাঙা অংশে একটি বাঁশ পুতে জনসাধারণ চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাতের আধারে জনসাধারণের যাতায়াতে চরম ঝুঁকি বেড়েছে। শিগগিরই ব্রিজটি মেরামতে উদ্যোগ না নেওয়া হলে ২৩ নম্বর ওয়ার্ডের সাথে ২৬ নম্বর ওয়ার্ডের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ওই এলাকার একমাত্র কাঁচা বাজার সাগরদীর সাথেও যোগাযোগ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়বে ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এই সম্ভব্য ভোগান্তির বিষয়টি অনুমানে নিয়ে দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে ভোগান্তির বিষয়টি লিখিত আকারে জানিয়েছে নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’রও হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অবশ্য কাউন্সিলরও খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে ভাঙা ব্রিজটি প্রত্যক্ষ করেছেন। এবং মেরামতে উদ্যোগ নিতে মেয়রকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

ব্রিজ লাগোয়া বাসিন্দা জানিয়েছে- অন্তত ২৫ বছর আগে নির্মাণাধীন ব্রিজটি কিছুদিন আগে মাঝ বরাবার একাংশ ভেঙে খালে পড়ে। এর পর থেকে ভাঙা অংশে একটি বাঁশ পুতে দেওয়া হয়েছে সতর্কতা তৈরির লক্ষে। ফলশ্রুতিতে এখান দিয়ে ছোট বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই বিষয়টি জানতে পেরে কাউন্সিলর এনামুল হক বাহার ছুটে আসলে তার কাছে ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। সেই সাথে ব্রিজটি মেরামতে দ্রুত পদক্ষেপ নিয়ে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করাও হয়েছে।

ব্রিজটি দ্রুত মেরামতে উদ্যোগ না নেওয়া হয়ে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এলাকার মানুষ।

সরেজমিন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার জানিয়েছেন- ব্রিজটি দ্রুত মেরামতে দাবি জানিয়েছে ওয়ার্ডের মানুষ তার কাছে লিখিত আবেদন করেছে। এই বিষয়টি সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে খুব শিগগিরই অবহিত করে ব্রিজটি মেরামতে উদ্যোগ নিতে সুপারিশ রাখবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD