বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “আমরা প্রথম দিন থেকেই দূর্নীতি মুক্ত সিটি করপোরেশন গঠনের জন্য কাজ করছি। গতকালের ঘটনা নিয়ে চিন্তা করি না, তবে আগামীকাল সেই ভুল যেন না ঘটে।”
শিরীন সাংবাদিকদের বিভিন্ন সময় দেওয়া পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগরী উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দায়িত্বপূর্ণ অবস্থানে কঠোর থাকলে অন্যরাও দায়িত্ব পালনের প্রতি উৎসাহিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে প্রশাসককে শুভেচ্ছা জানিয়েছেন।
শিরীন সাংবাদিকদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে বলেন, তারা নগরী উন্নয়নের একটি শক্তিশালী অংশ। প্রশাসক হিসেবে তার লক্ষ্য স্বচ্ছ ও সুষ্ঠু সিটি করপোরেশন নিশ্চিত করা।
Leave a Reply