নগরীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নগরীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর মিষ্টির দোকান ও ঔষদের ফার্মেসিতে অভিযান চালিয়েছে নগর ভোক্তা অধিকার সংরক্ষন তদারকি অভিযান দল।

আজ বুধবার (১৩ই মার্চ) সকাল ১১ টায় বরিশাল নগর ভোক্তা অধিকার সংরক্ষন তদারকি অভিযান দলের সহকারী পরিচলক শাহ্ মোঃ সোহেব মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযান দলটি নগরীর সদর রোডের মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অস্বাস্থ্য পরিবেশে মিষ্টি তৈরী ও পোড়া তেল পাওয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পরপরই একই এলাকার এফ রহমান ঔষদের ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ণ ঔষদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নগর ক্যাব কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মোল্লা। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ সোহেব মিয়া বলেন তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় তিনি সকল ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন মেনে চলার আহবান জানান এবং সেই সাথে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে আইন কানুনের স্টিকার বিতরন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD