ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি




ভয়েস অব বরিশাল ডেস্ক।। দিনাজপুরের চিরিরবন্দরে বড় আব্বার ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী। ওই ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

 

এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ০৩) ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা। অভিযুক্ত ধর্ষক মহসিন আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মহসিন উপজেলার দল্লা নোনামাটি গ্রামের মৃত ফরিমুল্লাহর ছেলে।

 

 

এর আগে গত ৭ ডিসেম্বর এই ধর্ষণের ঘটনা ঘটে। তবে ১২ ডিসেম্বর শনিবার অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি প্রকাশ পায়। শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

চিরিরবন্দর থানার মামলা সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় পাশের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবার চাচাতো ভাই সম্পর্কে ‘বড় আব্বা’ মহসিন আলী (৪৪) তাকে (ছাত্রী) ডেকে গুল নিয়ে আসতে বলে। এ সময় কৌশলে নিজ বাড়ির ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের পর হুমকি দিয়ে বলে যে কাউকে বিষয়টি জানালে মেরে ফেলবে।

 

ওই ছাত্রী কাউকে কিছু না বললেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এবং অবস্থার অবনতি হলে বিষয়টি তার মাকে জানায়। পরে ওই ছাত্রীটিকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ছাত্রীটিকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মহসীন আলীকে গ্রেপ্তার করে।

 

 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর এবং অভিযাগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD