ধর্ষণের শাস্তি ফাঁসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের শাস্তি ফাঁসি

ধর্ষণের শাস্তি ফাঁসি




অনলাইন ডেস্ক: ধর্ষকদের নাগরিকত্ব বাতিল ও ধর্ষণের শাস্তি ফাঁসিসহ একাধিক দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন করে তারা।

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই’, ‘নিরাপদ স্বদেশ আমার অধিকার মুজিবনগর দিবসের অঙ্গিকার’, ‘নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চাই’, ‘চবি-নোবিপ্রবির নেক্সট’? ‘বাসে চবি রাস্তায় নোবিপ্রবি পরে কোথায় কিভাবে’? ধর্ষকের জাত নাই আমরা তার ফাঁসি চাই, ‘মা-বোনদের জন্য নিরাপদ দেশ আমার অধিকার’, ‘নীতি বাক্যের দিন শেষ রুখে দাড়াও বাংলাদেশ’, ‘ধর্ষকরা দেশ-জাতির কলঙ্ক তাদের নাগরিকত্ব বাতিল করুন’, ‘মুজিবনগর দিবসে সবার নিরাপত্তা চাই’, এমন বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে এই মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এদের মধ্যে গত ১১ এপ্রিল বিকালে চট্টগ্রাম নগরীতে বাসে ধর্ষণের চেষ্টাকালে চলন্ত বাস থেকে লাফিয়ে জীবন বাচাঁন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রী। এছাড়া গতকাল মঙ্গলবার নোয়াখালী সদর থানায় যৌন হয়রানি ও হত্যার উদ্দেশ্যে হামলার একটি মামলা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এক ছাত্রী।

মানববন্ধনে শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের ফেরদাউসুর রহমান সোহাগ, জি কে সাদিক, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের শাহজালাল সোহাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মোশাররফ হোসেন নীল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পিয়াস প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD