দীর্ঘ দেড় যুগ পর পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দীর্ঘ দেড় যুগ পর পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দীর্ঘ দেড় যুগ পর পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দীর্ঘ দেড় যুগ পর পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত




পিরোজপুর প্রতিনিধি॥ দীর্ঘ দেড় যুগ পর পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

 

 

জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।

 

 

বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধিতা করেছে, তাদের আগামীতে যুবলীগের কোনো নেতৃত্বে রাখা হবে না। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ।

 

 

এ দিকে, বর্ধিত সভাকে ঘিরে কয়েকটি অপ্রীতিকর ঘটনারও অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে একপক্ষ তাদের ব্যানার ফেস্টুন ভেঙে ফেলার অভিযোগ করেছে। এ ছাড়া বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বর্ধিত সভায় আসার পথে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক পক্ষের হামলায় অপর পক্ষের ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুইটি গাড়িও ভাংচুর করা হয়েছে।

 

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, গোলাম ফেরদৌস ইব্রাহিম, সদস্য কামরুজ্জামন খান শামীম ও নাসির উদ্দিন পিয়াস প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD