দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন




অনলাইন ডেস্ক:শেরপুরে আদালতের আদেশে দাফনের ১মাস ২০দিন পর সাইদুল হক (৩৫) নামের এক কৃষকের লাশ উত্তোলন করা হয়েছে।বুধবার (২০ মার্চ) দুপুরে নকলা উপজেলার ধামনা গ্রামের নিহতের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় হাজারো উৎসুক জনতা ভীড় জমায়।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর স্থানীয় ধামনা বাজারের উত্তর পাশে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার গান বাজায় সাইদুল হক ও তার ভাতিজা মজিবর রহমান। এসময় স্থানীয় শফিকুল ইসলাম তা বন্ধ করতে গেলে সাইদুলের সাথে কথা কাটাকাটি হয়। পরদিন শফিকুল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সাইদুল হকের উপর অতর্কিতভাবে হামলা করে।

 

এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে যায়। পরে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতেই সাইদুল মারা যায়।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী শিল্পী খাতুন বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারি ১১জনকে আসামী করে বিজ্ঞ সিআর আমলী আদালতে একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশে ১১ ফেব্রুয়ারি নকলা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করলে শেরপুরের সি আর আমলী আদালতের নির্বাহী হাকিম মো. হুমায়ুন কবির নিহতের লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য আদেশ দেন।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, উৎসুক জনতার উপস্থিতিতে কৃষক সাইদুল হকের লাশ উত্তোলন করা হয়েছে। পরবর্তী আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD