দা দিয়ে কুপিয়ে দাদীকে হত্যা করলো নাতী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দা দিয়ে কুপিয়ে দাদীকে হত্যা করলো নাতী!

দা দিয়ে কুপিয়ে দাদীকে হত্যা করলো নাতী!

দা দিয়ে কুপিয়ে দাদীকে হত্যা করলো নাতী!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে আছিরন (৭৫) নামে এক বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠেছে তার ছেলের ঘরের নাতি আবুল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি আবুল হোসেন (৩২) পাগল।

 

 

বৃদ্ধার ছেলে আব্দুর রহমান বলেন, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তার মাথায় সমস্যা। বিকালে মা রান্না করছিল। এই সময় আবুল হোসেন গিয়ে মাকে দা দিয়ে কোপায়। মায়ের চিৎকারে আমার স্ত্রী এগিয়ে আসে এবং তার ডাকাডাকিতে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভাতিজাকে আটক করে। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জেনেছি ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল। সব বউ তাকে ছেড়ে চলে গেছে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে নাতি তার দাদীকে মাথায় দুটি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD