দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা




বরগুনা প্রতিনিধি॥ বরগুনা পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বর্তমান পৌর মেয়র মো. শাহাদাত হোসেনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে কেন্দ্রে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

 

 

পৌর মেয়র শাহাদাত হোসেনকে বহিষ্কার করে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা আওয়ামী লীগ। পাশপাশি বহিষ্কারের সিদ্ধান্ত শহরে মাইকিং করেও জানানো হয়েছে।

 

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে দলীয় মনোয়নপ্রাপ্ত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

কেন্দ্রীয় আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

 

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, “গঠনতন্ত্র অনুসারে শাহাদাত হোসেনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তাকে আজীবনের জন্য আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ দলীয় সুবিধা ভোগ করবে এ সুযোগ নেই।

 

 

তিনি আরও বলেন, “আমরা তাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি আমাদের অসম্মান করে নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তার পক্ষে যদি দলের কেউ অবস্থান নেয়, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।”

 

 

জাহাঙ্গীর কবির জানান, তারা কেন্দ্রীয় আওয়মী লীগের কাছে লিখিত প্রস্তাবনা পাঠিয়েছেন। খুব শীঘ্রই কেন্দ্র চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত আসবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD