থাকবে ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




থাকবে ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা

থাকবে ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা

আগামী ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা অব্যাহত থাকবে




অনলাইন ডেস্ক:ঢাকার কিছু অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন আবহাওয়ার রূপ ও তাপমাত্রা একই থাকতে পারে।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।তবে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বদলগাছীতে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

 

 

এদিকে গতকাল ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ।

 

 

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD