ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক সমিতির শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক সমিতির শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি

ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক সমিতির শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দীর্ঘ প্রতিক্ষার পর ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দু’পক্ষের হাতাহাতি ও হট্টগোলের কারণে বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার সম্মেলন স্থগিত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রায় ২ ঘন্টা পর অবরুদ্ধ কেন্দ্রীয় নেতাদের উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফেনী সরকারি কলেজের অডিটোরিয়ামে শনিবার সকালে শিক্ষকদের একটি পক্ষ এই ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শুক্রবার রাত পর্যন্তও সম্মেলনের তফসিল কিংবা ভোটার তালিকা সম্পর্কে বেশিরভাগ শিক্ষকরা কিছুই জানেন না বলে অভিযোগ করেন। তাদের দাবি, সর্বশেষ ২০১১ সালে সবার অংগ্রহণে জেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ডিএম একরামুল হক সভাপতি ও মীর হোসেন ভূঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় ২০১৫ সালে শিক্ষকদের একটি অংশ একতরফাভাবে সম্মেলন আয়োজন করে। ওই সম্মেলনে হাবিবুর রহমান পাটোয়ারি সভাপতি ও মোসাদ্দেক আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হলেও তারা কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়নি।

এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এডহক কমিটি ঘোষণা করা হয়। সবশেষ ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের মেয়াদ বেঁধে দিলেও মোসাদ্দেক নির্বাচন অনুষ্ঠানে ফের টালবাহানা করেন। গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের ৮০ দিন পূর্বে তফসিল ঘোষণার নিয়ম থাকলেও তা মানা হয়নি।

এমনকি শুক্রবার পর্যন্তও এ নির্বাচনের তফসিল কিংবা ভোটার তালিকা সম্পর্কে শিক্ষকরা অবহিত হননি। দেড় শতাধিক স্কুলের ৬ শত কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের কথা। অথচ গতকাল পর্যন্তও ভোটার তালিকা প্রকাশ হয়নি। মোসাদ্দেক আলী তার ইচ্ছেমত ভোটার তালিকা তৈরি করে রেখেছেন। এতে তার অপছন্দের শিক্ষকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD