তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া

তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে (২৮) বিমানবন্দর ও শের-ই-বাংলানগর থানার তিন মামলায় সোমবার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার দুই আদালত। সেই সাথে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে (৩৮) তিন মামলায় ১৫ দিনের এবং তাদের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) এক মামলায় পাঁচ দিন করে রিমান্ড দেয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পাপিয়াসহ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে, আরেক মহানগর হাকিম আদালতের বিচারক মো. জসীম শের-ই-বাংলানগর থানার মাদক ও অস্ত্রের দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব রবিবার রাজধানীতে পাপিয়ার দুটি বাড়ি ও তার ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্ট কক্ষে তল্লাশি চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। এর আগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়াসহ চারজনকে শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার নগদ টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। সূত্র : ইউএনবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD